1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

বিএনপি গণসমাবেশ: সিলেট থেকে দূরপাল্লার বাস বন্ধে যাত্রীদের ভোগান্তি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামীকাল শনিবার সিলেটে অনুষ্ঠেয় বিএনপির গণসমাবেশ ঘিরে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় পরিবহন ধর্মঘট চলছে। আগামীকাল সিলেটে পরিবহন ধর্মঘটের কথা থাকলেও আজ শুক্রবার সকাল থেকে দূরপাল্লার কোনো বাস সিলেট ছেড়ে যায়নি।

দূরপাল্লার বাসের এই অঘোষিত পরিবহন ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সরেজমিনে নগরীর কদমতলী বাস টার্মিনাল এলাকা, হুমায়ুন রশিদ চত্বর ও দরগাহ গেট এলাকায় গিয়ে দেখা গেছে, দূরপাল্লার বাসের কাউন্টারগুলো বন্ধ।

এসব কাউন্টার ও বাসের পরিবহন সংশ্লিষ্ট কয়েকজন কর্মচারী জানান, আজ সকালেও সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

মালয়েশিয়াগামী বাংলাদেশি যাত্রী অশোক রঞ্জন বলেন, আমি ৩ দিন আগে ফ্লাইটের টিকিট কিনেছি। তাই শনিবারের পরিবহন ধর্মঘটের কথা ভেবে আজই ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছি। কিন্তু, এখন দেখছি সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসই আজ ছাড়বে না।

অশোকের মতো আরও অনেক যাত্রীই পরিবহন ধর্মঘটের কথা ভেবে আজ গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

অন্যদিকে, টার্মিনালে আন্তঃজেলা বাসের সংখ্যাও তুলনামূলক কম। জেলার অন্যান্য উপজেলা থেকে মাত্র কয়েকটি বাস সিলেটে এসেছে।

এ বিষয়ে সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির বলেন, হবিগঞ্জ ও মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট কার্যকর থাকায় দূরপাল্লার কোনো বাস ঢাকা বা অন্য গন্তব্যে যাচ্ছে না। কারণ ওইসব পথ দিয়েই বাস যাতায়াত করে থাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com