1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘জেলা পরিষদ থেকে আসিফ ১৫ কোটি, হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন’— প্রশাসক মোস্তাক মিয়ার দাবি, জবাবে হাসনাতের ব্যাখ্যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণা ছিল দিকভ্রান্ত জাতির জন্য সঠিক দিকনির্দেশনা: ড. খন্দকার মারুফ শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, তিতাসে ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত মেঘনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, রাষ্ট্রনায়ক জিয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান প্রতিহিংসা থেকে রক্ষা পেলোনা কবরস্থানের প্রাচীর শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জিয়ার আদর্শ বাস্তবায়নে সহযোগিতার ডাক ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল

বিএনপির লবিস্ট নিয়োগের প্রমাণ সরকারের হাতে : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিভিন্ন দেশের লবিস্ট ফার্মের সঙ্গে বিএনপির চুক্তির তথ্য-প্রমাণ সরকারের হাতে এসেছে। সেখানে তাদের নেতাদের সই আছে।

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল যা বলেছেন, তা সত্য নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের সাহায্য বন্ধ করার জন্য তারা যে বিভিন্ন দেশে চিঠি দিয়েছে, সেসব প্রমাণও এখন সরকারের কাছে রয়েছে।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে বিএনপি এখন মিথ্যাচার করছে। তারা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এগুলো তারই প্রমাণ। তারপরও এসব অস্বীকার করে আত্মরক্ষার চেষ্টা করে তারা। এসবের পর তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকার কথা নয়।

বিএনপিকে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার বিদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেশের উন্নয়নের জন্য। আর বিএনপি করে দেশ ধ্বংসের জন্য। তবে তাদের এই অপচেষ্টা কাজে আসবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com