1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

বিএনপিকে গঠনমূলক রাজনীতি করতে হবে – স্থানীয় সরকার মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৬১ বার দেখা হয়েছে

যেকোনো রাজনৈতিক দলের লক্ষ্য ও উদ্দেশ্য জনকল্যাণ এবং মানুষের জীবনমান উন্নত করা উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম আদর্শ লালন করতে পারে কিন্তু কোন রাজনৈতিক দলই জনগণের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি ষড়যন্ত্র, হত্যা ও ধ্বংসের রাজনীতির সাথে জড়িত। এসব নেতিবাচক পথ পরিহার করে বিএনপিকে গঠনমূলক রাজনীতি করতে হবে। বিগত ১৫ বছর নানা সময় আন্দোলনের ডাক দিয়েও বিএনপি’র সাথে মানুষ আসেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, মানুষ এখন বোঝে কে জনগণের স্বার্থে কাজ করে।

তিনি আজ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সিটি কর্পোরেশন সম্পর্কিত এর প্রশিক্ষণ কোর্সে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।

স্থানীয় সরকার মন্ত্রী নবনির্বাচিত সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অভিবাদন জানিয়ে বলেন, জনপ্রতিনিধিরাই যে কোন পরিবর্তনের মূল চাবিকাঠি। আপনারা চাইলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাহায্য সহযোগিতায় নিজ নিজ এলাকার অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। স্থানীয় সমস্যার সমাধানে মন্ত্রণালয় সব সময় পাশে আছে জানিয়ে তিনি বলেন, কাউন্সিলররা উদ্যোগী হলে সাধারণ মানুষের জীবন ভোগান্তিমুক্ত করা সম্ভব।

মন্ত্রী এ সময় সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে বারোশ কোটি টাকার প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, সিলেটের মেয়র বিএনপির হওয়ার পরও মানুষের কল্যাণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমি দলীয় পরিচয় বিবেচনা করি নি। আওয়ামী লীগের কাছে মানুষের মঙ্গল মূলবিবেচ্য বিষয়।

মোঃ তাজুল ইসলাম এ সময় এই প্রশিক্ষণের মাধ্যমে সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ বিভিন্ন আইন ও বিধি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন আশাবাদ ব্যক্ত করে বলেন, কাউন্সিলরগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে নতুন নতুন ধারণা লাভ এবং সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন এবং আন্তঃসম্পর্ক উন্নয়নে এ প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com