1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

বাসায় টিকা নিতে চান খালেদা জিয়া

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনাভাইরাসের টিকা গ্রহণে মোবাইল ফোনে এসএমএস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে টিকা কেন্দ্রে গিয়ে নয়, বাসায় টিকা নিতে চান সাবেক এ প্রধানমন্ত্রী।

গত ৯ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেন খালেদা জিয়া। ৯ দিন পর টিকা নেওয়ার নির্ধারিত তারিখ উল্লেখ করে তাকে এসএমএস দেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ম্যাডামের টিকা গ্রহণের এসএমএসের কথা তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন আমাকে জানিয়েছেন।

তবে খালেদা জিয়া বাসায় নাকি টিকা কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নেবেন- সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি শায়রুল কবির।

দলীয় সূত্রে জানা গেছে, গুলশানের নিজ বাসভবন ফিরোজায় করোনা টিকা নিতে চান খালেদা জিয়া। সারাদেশে ছড়িয়ে পড়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। এ অবস্থায় তার বাসার বাইরে যাওয়া কোনোভাবেই নিরাপদ নয় বলে মনে করছেন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা।

তারা চাচ্ছেন খালেদা জিয়াকে বাসায় রেখেই টিকা নেওয়ার ব্যবস্থা করতে। এ জন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন বলেও সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ঈদের আগেই যে কোনো সময় টিকা নিতে পারেন ম্যাডাম। কবে তিনি টিকা নেবেন সেটি এখনও সিদ্ধান্ত হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com