1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

বাসদ নেতা মুবিনুল হায়দার চৌধুরী আর নেই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আর নেই। মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেশের বামপন্থী আন্দোলনের অসাধারণ ব্যক্তিত্ব কমরেড মুবিনুল হায়দার চৌধুরী মরদেহ একটি বেসরকারি হাসপাতালে হিমাগারে রাখা হয়েছে। মুবিনুল হায়দারের শেষ ইচ্ছা অনুসারে বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিভাগে তার দেহ হস্তান্তর করা হবে। চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য তিনি তার দেহ দান করে গেছেন।

এর আগে ওই দিন দুপুর ১২টায় ঢাকা মেডিকেল চত্তরে শহীদ ডা. মিলনের সমাধিস্থলে বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে।

কমরেড মুবিনুল হায়দারের মৃত্যুতে তিনদিন ব্যাপী শোক পালনের কর্মসূচী ঘোষণা দিয়েছে বাসদ (মার্কসবাদী)। সকল দলীয় কার্যালয়ে এই তিন দিন পার্টি পতাকা অর্ধনমিত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com