1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

বালিয়াকান্দিতে ৭ লক্ষ টাকার চায়না দুয়ারী জাল জব্দের পর আগুনে ধ্বংস ॥ জেলেকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ জাহিদুর রহিম মোল্লা : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া বিলে অভিযান চালিয়ে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ১৫শ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে। পরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। এসময় একজন জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বালিয়াকান্দি থানা পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় বিলের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে সেগুলো রাজবাড়ী পৌর শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠ চত্বরে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস হয়। এ অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন হাসান।
এসময় বিলের জীববৈচিত্র ও পোনা মাছ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির জন্য মাশালিয়া বিলসংলগ্ন এলাকায় প্রচারণাও চালানো হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন হাসান বলেন, “মৎস্য ভাণ্ডার খ্যাত মাশালিয়া বিলের মাছ ও জীববৈচিত্র রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাছের প্রজনন নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন, আনসার সদস্য ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
২০২৫-২৬ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তর অংশ) এর আওতায় পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com