1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

বার্সেলোনাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৭ বার দেখা হয়েছে

ঘরের মাঠে ইউনাইটেড শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত দলটি। কাসেমিরোর পাস থেকে বল টেনে নিয়ে বক্স থেকে শট নেন ব্রুনো ফের্নান্দেস। তবে ঝাপিয়ে সেটি ঠেকিয়ে দেন টের স্টেগেন। পঞ্চদশ মিনিটে বক্সে বালদেকে ফাউল করেন ফের্নান্দেস। তাৎক্ষণিক পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে শট নেন লেভানডোভস্কি। লাফিয়ে বলের নাগাল পেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি দে হেয়া; বল জড়ায় জালে।

বিরতির পর খেলতে নেমেই সমতায় ফেরে ইউনাইটেড। জ্যাডন সানচোর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে বাড়ান ফের্নান্দেস। সেখান থেকে দারুণ শটে জাল খুঁজে নেন ফ্রেড। ৬৪তম মিনিটে বালদের দারুণ এক ক্রস হেড নেন জুল কুন্দে। লাফিয়ে সেটি ঠেকিয়ে দেন দে হেয়া।

৭৩তম মিনিটে আন্তনির গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ফের্নান্দেসের পা থেকে আসা বল প্রথম শট নেন গার্নাচো যদিও জটলার মাঝে তা ফিরে আসে। একই পথে হাঁটেন ফ্রেডও। তবে তৃতীয় শটে বল ঠিকই জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে এরিক টেন হাগের শিষ্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com