1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা

বান্দরবানের রুমায় নাবালিকা শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ছাত্র পরিষদ’র মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার দেখা হয়েছে

মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমার পাইন্দু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ৫ যুবকের দলবদ্ধ গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার সাথে জড়িত হেডম্যানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৩টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

মোহাম্মদ নাছির উদ্দিন, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,

মাও আবুল কালাম আজাদ, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা,

মোঃ এরশাদ চৌধুরী, সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান পৌরসভা,

রিয়াজুল হাসান, সাধারণ সম্পাদক, পিসিসিপি, ঢাকা মহানগর।

সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলার সভাপতি আসিফ ইকবাল।
এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ।

বক্তারা বলেন, পাহাড়ে অব্যাহতভাবে নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনা ঘটছে, অথচ অনেক সময় তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তারা অবিলম্বে অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে অর্থের বিনিময়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হেডম্যানের বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com