1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

বাধ্যতামূলক অবসরে ৩ সচিব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: জনস্বার্থে তিনজন সচিব ও এক সংস্থাপ্রধানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ নম্বর ধারা অনুযায়ী বৃহস্পতিবার (১৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

বাধ্যতামূলক অবসরে যাওয়া সচিবরা হলেন—বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন। একইসঙ্গে গ্রেড-১ পদমর্যাদার কর্মকর্তা ড. লিপিকা ভদ্র, যিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকেও অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে ২৫ বছরের বেশি সময় সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন। সরকারের মতে, জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর প্রয়োজন, তাই বিদ্যমান বিধি অনুযায়ী তাদের চাকরি থেকে অবসরে পাঠানো হলো।

এছাড়া, তারা বিধিমালার আওতায় অবসরকালীন সব ধরনের সুবিধা পাওয়ার যোগ্য হবেন বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, সরকারি চাকরি আইন অনুযায়ী ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ার পর সরকার কোনো কর্মকর্তাকে জনস্বার্থে অবসর দিতে পারে, তবে সাধারণত এই ধরনের সিদ্ধান্তের পেছনের সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com