1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

“বাগেরহাটে সাংবাদিক হায়াতের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন”

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩০৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বাগেরহাট পৌর বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনের (৪২) হত্যাকারীদের দ্রুত সময়েরমধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন-বিআরজেএ।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে সংগঠন চেয়ারম্যান মোহাম্মদ শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।

বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব বলেন, ৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় এই সংবাদকর্মীর উপর হামলার ঘটনার খবর পাওয়া গেছে। কে কাহারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তা দ্রুত সময়ের মধ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অপরাধের সনাক্ত করার দাবি জানানো হয়।

জেলা প্রতিনিধিদের তথ্যে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় এই সংবাদকর্মীর উপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে এবং পরে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাংবাদিক হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে বাগেরহাটে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com