1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান

বাইডেনে বক্তব্য নিয়ে বিতর্ক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২১৩ বার দেখা হয়েছে

পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে দেয়া ওই ভাষণের একেবারে শেষে বাইডেন বলেন, ‘ঈশ্বরের দোহাই, এই লোকটি ক্ষমতায় থাকতে পারে না।’ বাইডেনের এ কথাটি ভাষণের লিখিত রূপে অন্তর্ভুক্ত ছিল না। জো বাইডেন আরো বলেন, ইউক্রেনে রাশিয়া কখনো বিজয় পাবে না।

এ বক্তব্যের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, এটা রাশিয়া বা যে কোন দেশের জনগণের ব্যাপার। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের রাশিয়া বা বিশ্বের অন্য কোথাও ক্ষমতার পটপরিবর্তন ঘটানোর কোন পরিকল্পনা নেই।’

জেরুসালেমে দেয়া এক বক্তব্যে মি. ব্লিংকেন বলেন, প্রেসিডেন্ট যা বোঝাতে চেয়েছেন তা হলো পুতিনকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে দেয়া যায় না।

শনিবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ ব্যাপারে বলেন, প্রেসিডেন্ট বাইডেন মস্কোতে ক্ষমতার পটপরিবর্তনের আহ্বান জানাননি, তার কথার অর্থ হচ্ছে যে পুতিনকে তার প্রতিবেশীদের ওপর জোর খাটাতে দেয়া যায়না।

ক্রেমলিন বাইডেনের এই মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছে, রাশিয়ার নেতা কে হবে তা রুশরাই নির্ধারণ করবে।

যুক্তরাষ্ট্রের ভেতরেও কেউ কেউ বাইডেনের বক্তব্যের সমালোচনা করেছেন। প্রবীণ মার্কিন কূটনীতিক এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ক মার্কিন কাউন্সিলের সভাপতি রিচার্ড হ্যাস এক টুইট বার্তায় বলেছেন, বাইডেন একটি কঠিন পরিস্থিতিকে আরো কঠিন এবং বিপজ্জনক অবস্থাকে আরো বিপজ্জনক করে ফেলেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com