1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়েকে উত্যক্তের প্রতিবাদে কৃষক পিতা খুন, ১৩ দিন পর হাসপাতালে মৃত্যু তারাবিতে অসুস্থ হয়ে পড়লেন কাবা শরিফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি রাষ্ট্রীয় এলপিজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব, বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন উদ্যোগ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, ‘শক্তি ও মর্যাদার নতুন যুগ’ বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ৫ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন, প্রজ্ঞাপন জারি ইরানি হামলার আশঙ্কা: সৌদি আরবে জরুরি নয় এমন মার্কিন কর্মীদের দেশত্যাগের নির্দেশ এতেকাফের ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী মুন্সিগঞ্জ সদরে চর কেওয়ারে মারধর ও কুপিয়ে আহত, ১০ জনের বিরুদ্ধে অভিযোগ খাল পুনঃখননে নতুন জাগরণ: জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ১৬ মার্চ দেশব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান হাদি হত্যাকাণ্ড: গ্রেপ্তার দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সামরিক জাদুঘরে দর্শনার্থীদের যাতায়াত ও গাড়ি পার্কিং আরও সহজ করতে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ইয়েস পার্কিং’। আজ রবিবার (৮ মার্চ) থেকে জাদুঘর প্রাঙ্গনে পার্কিং সেবাটি চালু করা হয়।

এখন থেকে সামরিক জাদুঘরের দর্শনার্থীরা পার্কিং সংক্রান্ত প্রয়োজনে আধুনিক অ্যাপ-ভিত্তিক সুশৃঙ্খল অনলাইন বুকিং ও ব্যবস্থাপনার সুবিধা পাবেন। এই সেবার আওতায় জাদুঘরের দর্শনার্থী ছাড়াও পার্শ্ববর্তী যেকোনো স্থানের গাড়ির চালকরা তাদের গাড়ি অথবা মোটরসাইকেল নিরাপদে পার্কিং করতে পারবেন।

ইয়েস পার্কিং এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সহজেই জাদুঘর প্রাঙ্গণে পার্কিং খুঁজে পান, গাড়ি পার্কিং করতে এবং ফি পরিশোধ করতে পারেন। রিয়েল-টাইম আপডেট এবং সহজ নেভিগেশন সুবিধা থাকায় অ্যাপটি দর্শনার্থীদের একটি নিরবচ্ছিন্ন পার্কিং অভিজ্ঞতা নিশ্চিত করবে, যা তাদের জাদুঘরের ভ্রমণকে আরও সহজ ও নিরাপদ করবে।

জাদুঘর এলাকায় এই পার্কিং সেবাটি বৃহস্পতিবার থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সচল থাকবে। শুক্রবার এই সেবা পাওয়া যাবে দুপুর ২:৩০টা থেকে রাত ১০টা পর্যন্ত। জাদুঘরের সাপ্তাহিক বন্ধের দিন বুধবার পার্কিং বন্ধ থাকবে। পার্কিং চার্জ নির্ধারণ করা হয়েছে বাইকের জন্য ৩০ টাকা, কারের জন্য ৫০ টাকা এবং এমপিভি, এসইউভি ও অন্যান্য বড় যানবাহনের জন্য ১০০ টাকা।

বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তানভীর সিদ্দিকী বলেন, ‘ইয়েস পার্কিংয়ের মতো ডিজিটাল সমাধানগুলো দর্শনার্থীদের প্রয়োজনীয় সুবিধা প্রদান করবে। আমাদের এই অ্যাপ দর্শনার্থীদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি পার্শ্ববর্তী যাতায়াতকারীদের জন্য পার্কিং সুবিধা দেবে। ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এই সাংস্কৃতিক কেন্দ্রে স্মার্ট ব্যবস্থাপনা নিশ্চিত করা আমাদের নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রাকে উন্নত করার একটি অঙ্গীকার।’

বাংলাদেশ সামরিক জাদুঘরে এই যাত্রার মাধ্যমে বি-ট্র্যাক সলিউশনস সারাদেশে নির্ভরযোগ্য ও প্রযুক্তি-নির্ভর পার্কিং সেবা প্রদানের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করল, যা দেশের স্মার্ট নগর সেবা বাস্তবায়নে একটি নতুন মাইলফলক। পার্কিং স্পেস আগাম বুক করতে ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ইয়েস পার্কিং অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন।

এছাড়া মিউজিয়ামের প্রবেশপথে অবস্থানরত ইয়েস পার্কিং এজেন্টদের সহায়তায় সরাসরিও পার্কিং বুক করা যাবে। মিউজিয়ামের দর্শনার্থীদের পাশাপাশি আশপাশের যাতায়াতকারীরাও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে এখানে তাদের যানবাহন পার্ক করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com