1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

ইরানি হামলার আশঙ্কা: সৌদি আরবে জরুরি নয় এমন মার্কিন কর্মীদের দেশত্যাগের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সৌদি আরবে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় সেখানে নিযুক্ত জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
রোববার (৮ মার্চ) প্রকাশিত এক সতর্কবার্তায় সৌদি আরব ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদেরও ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সতর্কবার্তায় ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসী হামলা, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত বিধিনিষেধের বিষয়গুলো বিবেচনায় নিতে বলা হয়েছে।
স্টেট ডিপার্টমেন্টের নোটিশে উল্লেখ করা হয়, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদি আরবের বিভিন্ন স্থানে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এসব হামলার জেরে মার্কিন নাগরিক ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
এ পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জরুরি নয় এমন মার্কিন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com