1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

বাংলাদেশ গভীর সংকটে পড়েছে : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ একটা গভীর সংকটে পড়ে গেছে, একেবারে খাদে। একদিকে অর্থনৈতিক সংকট, আরেক দিকে রাজনৈতিক সংকট। এগুলোর সমাধান না করলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) ফার্ম গেইটে হামলায় আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, চারদিকে তাকালে চুরি, গুণ্ডামি ও মারামারি। তারা এতকিছু করছেন, গুলি করে একজন দিনমজুরকে নাড়িভুঁড়ি বের করে দিতে পারছেন, আর আপনাদের আইনশৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে জঙ্গি উধাও হয়ে যাচ্ছে। বুঝতে আর বাকি নেই তাদের সরকার কোন জায়গায় নিয়ে এসেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে। এটা একটা ক্রিটিক্যাল টাইম। যদি নির্বাচন ঠিকমতো না হয়, নির্বাচনে যদি জনপ্রতিনিধি সঠিকভাবে নির্বাচিত না হয়, দেশ কীভাবে চলবে? আশা করি, এই সমস্ত সন্ত্রাস, অত্যাচার-নির্যাতন বাদ দিয়ে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। দেশে একটা সত্যিকারার্থে অন্তর্বর্তীকালীন কেয়ার টেকার সরকারের কাছে ক্ষমতা দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। অন্যথায় কোনোভাবেই সমস্যার সমাধান করার সম্ভাবনা দেখি না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে সিরাজগঞ্জে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। এর মূল টার্গেটটা হচ্ছে ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার স্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com