1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর

বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: দেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাশীন বিজেপি সরকার। একই সঙ্গে বিষয়টি নিয়ে ব্যাপক অপপ্রচার চলাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো। এ ঘটনায় বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহের ঘটনাও ঘটেছে কলকাতায়।

শুক্রবার (২৯ নভেম্বর) এ বিষয়ে মুখ খুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে। এসব ইস্যু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘মাদরাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পূজা করার সুযোগ করে দিয়েছে। এগুলো দেখতে পান না? পাল্টা হামলা যারা করছে, তারা অস্থির মস্তিষ্কের। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা… অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে। তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা। থানার বড় বাবু, বিচারপতি, এসপি, ডিএম, কত হিন্দু। এগুলো দেখা যায় না?’

পশ্চিমবঙ্গের ওই মন্ত্রী বলেন, ‘এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ইউনূস সাহেবও ভালো উত্তর দিয়েছেন- এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।’

তিনি আরও বলেন, ‘সন্ন্যাসী যদি অপরাধ করে সে অপরাধী, ইমাম অপরাধ করলে সেও অপরাধী। ভালো সন্ন্যাসী হলে সে কি অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী ৪০ বছর ধরে কাজ করছে, সবার সামনে বলছি, কটা থানায় কেস দেখেছেন? অপরাধ অপরাধই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com