1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন বিয়াম ভবন ৬৩ নিউ ইস্কাটন, ঢাকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি প্রতিনিধি : বিগত অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের দোসর এবং ছাত্র জনতার ন্যায় সঙ্গত আন্দোলনে বাঁধাদানকারী এবং ছাত্র হত্যায় মদদ দানকারী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বহাল রেখে ও তাদের মধ্য থেকেই পদায়ন করে এবং বঞ্চিত কর্মকর্তাদের আবারো বঞ্চিত করার প্রতিবাদে বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বিবৃতি

আমরা, বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্যবৃন্দ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, স্বৈরাচারী সরকারের পতনের এক সপ্তাহ অতিক্রান্ত হলেও জনপ্রশাসনে তাদের দোসররাই দোর্দন্ড প্রতাপে প্রশাসনের কলকাঠি নাড়ছেন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের দর্শন ও জন-আকাঙ্খার প্রতিফলন হিসেবে নিরপেক্ষ, দক্ষ ও পেশাদার জনপ্রশাসন গড়ে তোলার প্রতিপক্ষ হিসাবে তারা পুনঃআভির্ভূত হয়েছেন। জনপ্রশাসনকে নিরপেক্ষভাবে সাজানোর পরিবর্তে বিগত অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের দোসর এবং ছাত্র জনতার ন্যায় সঙ্গত আন্দোলনে বাঁধাদানকারী এবং ছাত্র হত্যার মদদ দানকারী কর্মকর্তাদের দিয়েই জনপ্রশাসন সাজানোর পাঁয়তারা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফসল এবং আপামর জনগণের আকাঙ্খার প্রতিফলন হিসেবে গঠিত অন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন এবং পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তারা জনপ্রশাসন ঢেলে সাজানোর নামে তাদেরই মদদপুষ্ট কর্মকর্তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় পদায়ন করছে। বিগত অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের সময়ে বঞ্চিত কর্মকর্তাদের আবারো বঞ্চিত রেখেই সুবিধাপ্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্রদের দাবীর প্রেক্ষিতে এখনো পদত্যাগ করছেন না কোন সচিব। বরং গত ৩রা আগস্ট ২০২৪ তারিখের সচিব সভায় যেসকল সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করার শপথ গ্রহণ করেছেন এবং স্বৈরাচারী সরকারকে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেছেন তারা এখনো বহাল তবিয়তে আছেন। বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে বসে থাকা বর্ণচোরা দলদাস কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে এখনো সরিয়ে দেয়া হয়নি। ফলে শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা উক্ত মহল বিশেষের চক্রান্তে নস্যাৎ হয়ে যাওয়ার আশংকা তৈরি হয়েছে।

আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে, বিগত ১৬ বছরে অন্যায়ভাবে পদোন্নতি ও বঞ্চনার শিকার সকল পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি এবং পদায়ন না করে বিগত সরকারের আমলে সুবিধাভোগী কর্মকর্তাদের পদায়ন এবং পদোন্নতি বঞ্চিতদের মধ্যে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্রকে কোনভাবেই বরদাশত করা হবেনা। এধরণের উদ্যোগ গ্রহণ করার ফলে কোন অনাকাঙ্খিত পরিস্থিতির উদ্ভব হলে তার দায়দায়িত্ব অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের দোসর কর্মকর্তাদেরই বহন করতে হবে।

অতএব, সকল পর্যায়ের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল, বিগত অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের দোসর কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ এবং বিগত ১৬ বছরে অন্যায়ভাবে পদোন্নতি ও বঞ্চনার শিকার সকল পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি প্রদানপূর্বক উপযুক্ত পদে পদায়ন করার জোর দাবী জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com