1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা

বাংলাদেশের পাসপোর্টের মান অনেক বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের পাসপোর্টের মান অনেক বেড়েছে। ই-গেট কার্যক্রম শুরুর মাধ্যমে আমাদের পাসপোর্টের মান আরও বাড়বে। তখন বহু দেশে যাওয়ার জন্য আমাদের ভিসার দরকার হবে না।

আজ সকাল ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অনেক দেশ সাগ্রহে আমাদের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি করতে চাচ্ছে। এটা ইতিবাচক। ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পাসপোর্টের সেবা অনেক উন্নত হয়েছে, আগের মতো বছর খানেক বসে থাকতে হয় না। আমরা পাসপোর্টের জন্য কাজ করে যাচ্ছি। তবে যেগুলোতে সময় লাগে, সেগুলো অবাঞ্ছিত। অধিকাংশই দ্রুত পাসপোর্ট পেয়ে যান।

ড. মোমেন আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা আরও অনেক উন্নত অবস্থানে পৌঁছবো।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ই-গেট কার্যক্রম তদারকি করবে ইমিগ্রেশন পুলিশ। ই-পাসপোর্ট ই-গেটের নির্দিষ্ট স্থানে রাখলেই ইমিগ্রেশন সম্পন্ন হয়ে গেট খুলে যাবে। এতে ১৮ সেকেন্ডের মতো সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com