1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিলো ভারত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পেয়েছিল ভারত। তারা দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। তাই চেন্নাই টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৫১৫ রান। আর ড্র করতে হলে উইকেটে থাকতে প্রায় আড়াই দিন। অলৌকিক কিছু না ঘটলে যা প্রায় অসম্ভব।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। যেখানে সেঞ্চুরি পেয়েছেন দুইজন। অপরাজিত ১১৯ রান করেছেন শুবমান গিল ও ঋষভ পান্তের ব্যাট থেকে এসেছে ১০৯ রান। বাংলাদেশের হয়ে দুই উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।

৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। শুভমান গিল এবং ঋষভ পান্ত দুজন সকাল থেকেই আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন। দিন শুরুর আধা ঘণ্টার মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নেন গিল। মেহেদী হাসান মিরাজের একই ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।

এরপর হাফ সেঞ্চুরি পূরণ করেন পান্তও। ৮৮ বলে মাইলফলক ছুঁয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। দুই ব্যাটারই হাফ সেঞ্চুরি করে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যান।

বিরতি থেকে ফিরে দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। প্রথমে তিন অঙ্ক স্পর্শ করেন পান্ত। মাইলফ্লক ছুঁতে তিনি খরচ করেছেন ১২৪ বল। আর গিল সেঞ্চুরি করেছেন ১৬১ বলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com