1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

বাংলাদেশকে হারানো সহজ হবে না: ক্যারিবিয়ান অধিনায়ক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের অতীত স্মৃতি খুব একটা মধুর না। সবশেষে কয়েকটি টেস্ট সিরিজে হারতে হয়েছে বড় ব্যবধানে। ২০১৮ সালে অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ৪৩ রানে অলআউট হয়েছিল টাইগাররা। সেখানেই আজ খেলতে নামবে দুই দল।

তবে সেসব অতীত স্মৃতি আসন্ন সিরিজে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন ক্রেইগ ব্র্যাথওয়েট। তার মতে অতীতের পরিসংখ্যান কেবলই সংখ্যা। এসব কিছু ভবিষ্যতকে প্রভাবিত করবে না। তাই নতুন এই সিরিজে ভালো শুরু চান ক্যারবিয়ান অধিনায়ক।

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পেছনে পড়ে যাওয়া সবকিছুই ইতিহাস। আমরা প্রতিভাবান বাংলাদেশ দলের বিপক্ষে খেলছি। যেটা চলে গেছে, সেটা চলে গেছে। আগামীকাল (আজ) আমরা যা–ই করি না কেন, অবশ্যই ভালো শুরু করতে হবে।’

বাংলাদেশ দলকে যথেষ্ট সমীহ করেছেন ব্রাথওয়েট। তিনি বলেন, ‘কাজটা সহজ হবে না। আগের পারফরম্যান্সগুলো অতীত, তাই আগামীকাল (অ্যান্টিগার সময়) আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলার এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com