1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশও জিততে পারে টি-২০ বিশ্বকাপ: গিবস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আর মাত্র ২ মাস। এরপরই শুরু হবে টি-২০ বিশ্বকাপের এবারের আসর। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে যৌথ ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশও চ্যাম্পিয়ন হতে পারে বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হার্শেল গিবস।

বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে শুরু হয়েছে ফেবারিট দলের তকমা লাগানোর পালা। যেখানে বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন মাধ্যমে নিজের মতামত জানাচ্ছেন। তেমনই এক জায়গায় নিজের মতামত জানিয়েছেন গিবস।

বর্তমানে কাশ্মির প্রিমিয়ার লিগে (কেপিএল) খেলতে পাকিস্তানে অবস্থান করছেন গিবস। সেখানেই ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন তিনি।

গিবসের মতে, আসন্ন টি-২০ বিশ্বকাপে হট ফেবারিট থাকবে এশিয়ার দুই দল ভারত ও পাকিস্থান। সেই সঙ্গে এশিয়ার বাইরের দল হিসেবে ইংল্যান্ডের নাম উল্লেখ করেন তিনি। এছাড়া এশিয়ার আরো দুই দেশ বাংলাদেশ ও শ্রীলংকারও সম্ভাবনা আছে বলে মনে করেন এই প্রোটিয়া ক্রিকেটার।

৪৭ বছর বয়সী গিবস এ বিষয়ে বলেন, আমি ফেবারিট হিসেবে ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের কথা বলব। আপনি আসলে নিশ্চিতভাবে কিছু বলতে পারেন না। শ্রীলংকাও ভালো দল। এমনকি বাংলাদেশও যেকোনো কিছু করে ফেলতে পারে।

এসময় মূল তিন দলের বর্তমান অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে গিবস বলেন, পাকিস্তানের আনপ্রেডিক্টেবিলিটি সবসময়ই বড় একটা প্রভাবক। ইংল্যান্ড আর ভারত শক্তিশালী দল। তবে উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। উইকেটে বল টার্ন করলে ওয়েস্ট ইন্ডিজ তেমন ভয়ানক হতে পারবে না।

এই ব্যাটসম্যান আরো বলেন, বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), জস বাটলার (ইংল্যান্ড) অনেক ভালো ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজেও কয়েকজন আছে। তবে কোহলি, বাবর, স্টিভ স্মিথরা এমন ব্যাটসম্যান যারা সব ধরনের উইকেটেই ভালো খেলতে পারে। তাদের স্কিল অনেক বেশি। তাদের দলেরও তাই সম্ভাবনা বেশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com