1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

বহিরাগত এনামুল প্রতারনার অপরাধে বীরগঞ্জে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি.চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের চেষ্টা অপরাধে চাঁদপুর জেলা, কচুয়া উজেলার বাসিন্দা বহিরাগত এনানুল প্রতারনার অপরাধে গতকাল ৬ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুরের বীরগঞ্জে গ্রেফতার হয়েছে।

চাকুরী দেয়ার ব্যর্থতায় এক ভুক্তভোগী নারী প্রতারক এনামুলের ভাড়া বাসায় টাকা ফেরত চাইতে গেলে ধারালো দা দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীদের কে হত্যার উদ্দেশ্যে কোপানোর চেষ্টা করে! মহিলার শরীরে আঘাত ও শ্লীলতাহানী ঘটায়। এলাকাবাসীর বাধার কারনে পাওনাদার প্রানে বেঁচে যায়।

ভুক্তভোগী পার্বতীপুর উপজেলার তেরআনিয়া’র বাসিন্দা জনক চন্দ্র সরকারের স্ত্রী রূপসী রানী সরকার কে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ৬ (ছয়) লাখ টাকা হাতিয়ে নেয় সিকান্দার আলীর পুত্র আন্তজেলা প্রতারক চক্রের হোতা এনামুল।

দীর্ঘদিন চাকুরী না পেয়ে টাকা ফেরত চাইতে বীরগঞ্জের কলেজ পাড়ায় তার ভাড়াটে বাসায় এলে, টাকা না দিয়ে, উল্টো ধারালো দা দিয়ে কোপানোর চেষ্টা করে, মহিলাকে ধাক্কা দিয়ে শ্লীলতাহানী ঘটায়। নিরুপায় মহিলা বাদি হয়ে থানায় অভিযোগ করলে ৬৬৩ নম্বর জিডি রেকর্ড করা এবং রাতেই এনামুল গ্রেফতার হয়।

প্রত্যক্ষদর্শী অনেকে বলেন প্রতারক এনামুলের এটি নতুন কিছু নয়, চাকুরী দেয়ার কথা বলে দেশের বিভিন্ন এলাকার অগনিত-অসংখ্য মানুষের কাছে টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা এবং আত্মগোপনে রয়েছে।

সীমাহীন ধ্রুত এনামুল নিজেকে একজন মানবাধিকার কর্মী, কখনো কখনো সরকারী বড় পদের অফিসার হিসেবে পরিচয় দিয়ে সহজ সরল মানুষদের সাথে প্রতারনা করে।

থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর প্রতারক এনামুল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com