1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

বরিশালে বিভাগীয় গণসমাবেশ সফল : ডা. জাহিদ হোসেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৪১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বরিশালে ৫ নভেম্বর অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রিয় নেতারা ।

আজ রবিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, শত বাধা উপেক্ষা করে বরিশালের গণসমাবেশে সব শ্রেণি পেশার লাখো মানুষের সমাগম হয়েছে। গণসমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে দাবি করে এ জন্য তিনি বরিশালের জনসাধারণকে ধন্যবাদ জানান। গণসমাবশে আসার পথে বিভিন্ন স্থানে সরকারি দলের হামলায় বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। উল্টো গৌরনদীতে ইশরাক হোসেনসহ বিএনপির ১৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর নিন্দা জানান তিনি।

গণসমাবশেকে জনগণের সামনে তুলে ধরার জন্য বরিশালের গণমাধ্যম কর্মীদেরও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, কেন্দ্রিয় কমিটির সদস্য মেজবাউদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল এবং উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com