1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

বরিশালে একদিনে আরও ১৬ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৩৩ বার দেখা হয়েছে

এদিকে বরিশাল বিভাগে এই সময়ে আক্রান্ত হয়েছেন ৭৭৩ জন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫০০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৬ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস বুধবার সকালে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ৩৩৭, পটুয়াখালীতে ৯৭, ভোলায় ১৮২, পিরোজপুরে ৪৭, বরগুনায় ৬৪ এবং ঝালকাঠিতে ৪৬ জন। বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ১৪০ জন।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ শয্যাবিশিষ্ট করোনা ইউনিটে বুধবার ৩৪৯ জন ভর্তি রয়েছেন, যার মধ্যে ১২৪ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে ৫৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সর্বমোট ১১৪৬ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com