1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বয়স প্রসঙ্গে উপদেষ্টা আসিফ: বিভিন্ন দেশে ২৭ বছর বয়সেও প্রধানমন্ত্রী হয়েছে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আপনারা কেবিনেটে যাচ্ছেন। আপনার বয়স কম, অভিজ্ঞতা কম। সে ক্ষেত্রে আপনার যে চ্যালেঞ্জ সেটা কীভাবে মোকাবিলা করবেন? এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, পুরো পৃথিবীতে তরুণ প্রজন্মের যে জাগরণ হয়েছে সেটা আমরা দেখেছি। বিভিন্ন দেশে ২৭ বছর বয়সেও প্রধানমন্ত্রী হয়েছে। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। আমি মনে করি আমাদের যে চ্যালেঞ্জ রয়েছে তা কর্ম স্পৃহা দিয়ে মোকাবিলা করবো।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় শপথ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি এ কথা জানান।

তরুণ এই উপদেষ্টা আরও বলেন, স্বৈরাচার সরকারকে কেউ হটাতে পারেনি। এত বড় বড় রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। আমরা এক দফা ঘোষণার মাত্র চার দিনের মাথায় স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করতে পেরেছি। এই কর্ম স্পৃহা, এই দেশপ্রেম দিয়ে আমরা কেবিনেটে আছি। আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারবো।

তিনি বলেন, শুধু পুরনো দিয়ে নয়, নতুনরাও দেশের হাল ধরতে পারে। নতুন একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে পারে, তা দেখিয়ে দেব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com