1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত

বন্ধ হলো চন্দ্রঘোনা – রাইখালী নৌ রুটে ফেরি চলাচল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি : নাব্যতা সংকটের ফলে কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য আজ মঙ্গলবার (১৩ মে) ভোর ৬ টা থেকে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। আগামী রবিবার (১৮ মে) ভোর ৫ টা পর্যন্ত এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের( সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

তিনি জানান , কর্ণফুলি নদীতে নাব্যতা সংকটের ফলে ড্রেজিং কাজের জন্য ব্যস্ততম এই নৌ- রুটে মঙ্গলবার ( ১৩ মে) ভোর ৬ টা হতে রবিবার(১৮ মে) ভোর ৫ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। আমরা সপ্তাহ খানেক আগে বিজ্ঞপ্তি আকারে চালক এবং যাত্রীদেরকে এই বিষয়ে অবহিত করেছি। এসময় তিনি বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া-পদুয়া- সুখবিলাশ সড়ক (কালিন্দী রাণী সড়ক) ব্যবহার করতে সকলকে অনুরোধ জানিয়েছেন।

এদিকে, ফেরির চালক আমিনুল হক বলেন, ড্রেজিং এর কারনে ৫ দিন ফেরি চলাচল বন্ধ থাকবে।

প্রসঙ্গত: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হয়ে কর্ণফুলী নদী দিয়ে এই নৌ রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী ভারী, হালকা এবং মাঝারি যানবাহন চলাচল করে।

ছবি: চন্দ্রঘোনা ফেরি ঘাট।
১৩.৫.২৫

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com