1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

বনানীতে শমসের মবিন চৌধুরী আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে রাজধানীর বনানীর ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র শমসের মবিনের আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাসায় যান।

বিষয়টি নিশ্চিত করেন শমসের মবিন। তিনি দুপুর ২টা ২০ মিনিটের দিকে টেলিফোনে গণমাধ্যমকে বলেন, ‘আমার বাসায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য এসেছেন। তাদের মধ্যে দুজন পুলিশের পোশাকে রয়েছেন। তারা আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যেতে চান।’

এর আগে বুধবার শমসের মবিন চৌধুরীকে বিদেশে যেতে বাধা দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি তার স্ত্রীর সঙ্গে বিদেশে যাওয়ার চেষ্টা করলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয়।

মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে নাজমুল হুদার প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com