1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

বঙ্গবন্ধু কন্যা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে বিশ্বের উদাহরণ: ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৩৮ বার দেখা হয়েছে

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ধর্মকে কেন্দ্র করে বিশ্বের অনেক দেশেই হানাহানি হচ্ছে। যুদ্ধ হচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে মানবতা। অথচ নানান ধর্মের-গোত্রের-শ্রেণির মানুষ মিলেমিশে বসবাস করছে বাংলাদেশে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা আছে বলেই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বের উদাহরণ তৈরি করেছে বাংলাদেশ।

সোমবার (২৩ অক্টোবর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এইসব কথা বলেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা নানান ভাবে নির্যাতিত হয়েছে। পূজার সময় মন্ডপে প্রতিমা ভাঙচুর, অগ্নি সন্ত্রাস হয়েছে। বিএনপি জামায়াত অপশক্তি আবারো ক্ষমতায় আসতে চায়। পেছনের দরজা দিয়ে ক্ষমতার মসনদে বসতে চায়৷

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরও বলেন, বিএনপির ডাকা আগামী ২৮ অক্টোবরে মহাসমাবেশের নামে কোন ধরনের নৈরাজ্যের চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে।

এই সময় আরও বক্তব্য প্রদান করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার।

পূজা মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম কেরামত, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল, সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক ছাত্তার তালুকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির নেওয়াজ সোহেল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার,দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শাহীনসহ বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক,সনাতনী ধর্মাবলম্বী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com