1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ১৫ শ্রমিক নেতাকে মে সম্মাননা দিল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি- ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি

বগুড়া জেলা অ্যাড. বার সমিতির নির্বাচনে মতিন সভাপতি বাছেদ সাধারণ সম্পাদক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৯৬ বার দেখা হয়েছে

বগুড়া জেলা পতিনওধি :  বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচন ২০২২-এ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট মনোনীত অ্যাড. আব্দুল মতিন পিপি সভাপতি ও জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত প্রার্থী আব্দুল বাছেদ সাধারণ সম্পাদক পুনঃ নির্বাচিত হয়েছেন। অ্যাড. আব্দুল মতিন পেয়েছেন ২৪৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেল এর প্রার্থী মো: আতাউর রহমান খান মুক্তা পেয়েছেন ২৪৮ ভোট।

২৬৬ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এর প্রার্থী অ্যাড. মো: আব্দুল বাছেদ। তাঁর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাড. এ, এইচ, এম গোলাম রব্বানী খাঁন রোমান পেয়েছেন ২০২ ভোট।

মোট ১৩টি পদের মধ্যে সভাপতি ও একটি কার্যনির্বাহী সদস্যসহ দুটি পদে জয়লাভ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট মনোনীত দুইজন প্রার্থী। সাধারণ সম্পাদকসহ বাকি সবগুলো পদে জয়ী হয়েছেন জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাড. বিনয় কুমার রজত এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এবার বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৭৮ জন। এরমধ্যে ৭৫৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

৩২১ ও ৩০৬ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মো: মাসফিকুর রহমান তালুকদার (রুবেল) ও মোঃ সাখাওয়াত হোসেন মল্লিক।

৩৪৮ ও ২৯৭ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী যথাক্রমে মো: আমিনুল ইসলাম শাহীন ও মোছা: মাহবুবা খাতুন সুখী। ২৮৮ ভোট পেয়ে লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: উজ্জল হোসেন, ৩৪৪ ভোট পেয়ে ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: গোলাম মোস্তফা মজনু।

এছাড়াও ৩৫১ ভোট পেয়ে ১নং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী অ্যাড. মো: মিজানুর রহমান মিজান, ৩৩৪ ভোট পেয়ে ২য় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাড. মোছা: বেবী খাতুন, ৩১৬ ভোট পেয়ে ৩য় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী অ্যাড. মো: আব্দুস সালাম, ২৯৫ ভোট পেয়ে ৪র্থ কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী অ্যাড. মো: সিরাজুল ইসলাম এবং ২৯৩ ভোট পেয়ে ৫ম কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন অ্যাড. মো: সাইফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com