1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় ছাত্রী সেজে শিক্ষক অপহরণ, গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৫৭ বার দেখা হয়েছে

মোস্তফা আল মাসুদ, বগুড়া : অপহরণকারী চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব।বগুড়ায় সংঘবদ্ধ অপহরণ চক্রের কবলে পড়েন অবসরপ্রাপ্ত এক কলেজশিক্ষক। ছাত্রী পরিচয়ে ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা ও মোবাইল। আদায় করা হয় বিকাশে মুক্তিপণও। ঘটনার এক সপ্তাহ পর চক্রের মূল হোতাসহ দুজনকে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। রোববার (২২ জুন) দিবাগত রাতে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাবেয়া রিয়া ও তাঁর সহযোগী মানিক চন্দ্র সরকার। অভিযানে তাঁদের কাছ থেকে একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা জানান, ১৫ জুন শহরের আজিজুল হক কলেজ গেট এলাকায় নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নেন রাবেয়া রিয়া। পরে কৌশলে নিয়ে যাওয়া হয় শহরের একটি নির্জন বাড়িতে। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে নেওয়া হয় তাঁর কাছে থাকা নগদ টাকা। এরপর পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩৮ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোনও। ঘটনার পর শিক্ষক নিজেই বাদী হয়ে সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে জড়িতদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে সমাজের প্রভাবশালী ও আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের অপহরণের পর মুক্তিপণ আদায় করতেন। গ্রেপ্তারকৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com