1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত

বন্ধন কালচারাল ফোরাম কর্তৃক আয়োজিত-স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা শীর্ষক আলোচনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৫ বার দেখা হয়েছে

গত ১১ই ফেব্রুয়ারী ২০২৪, রবিবার, বিকেল ৫ টায় বন্ধন কালচারাল ফোরাম কর্তৃক আয়োজিত-স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা শীর্ষক আলোচনা, বন্ধন এ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যায়-প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর পরিচালক ও যুগ্ম সচিব জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন-জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব ও বন্ধন উপদেষ্টা জনাব খন্দকার নাজমুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-পি এন্ড পি গ্রুপের চেয়ারম্যান জনাব এস এম এহসানুল হক, বন্ধন উপদেষ্টা-মেজর (অব:) আখতারুজ্জামান, বিশিষ্ট সংস্কৃতি সেবী শাহীনূর হক ছবি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর ইউনিট ম্যানেজার জনাব মোঃ মেজবাহউদ্দিন ও বন্ধন উপদেষ্টা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী কামরুন নাহার শাহ্ নূর।

অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার নিয়ে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন-বন্ধন কালচারাল ফোরাম এর মহাসচিব, বিশিষ্ট বেতার উপস্থাপক শেখ নজরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন-বন্ধন উপদেষ্টা সানজিদা কাইয়ুম।

এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পদক গ্রহণ করেন-বিশিষ্ট লেখিকা, বঙ্গবন্ধু গবেষক ও প্রকাশক নন্দিনী লুইজা। এছাড়া অনুষ্ঠানে যারা বন্ধন এ্যাওয়ার্ড গ্রহণ করেন তারা হলেন-
বেতার ও টিভি শিল্পী মঞ্জু সাহা, বন্ধন উপদেষ্টা ও ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্টু, চলচ্চিত্র অভিনেত্রী শাহ্ নূর, বেতার ও টিভি শিল্পী বাবুল রেজা, সঙ্গীত শিল্পী আনিশা তালুকদার, দীপ্ত টিভির সংবাদ উপস্থাপিকা তানিয়া আফরিন, বাচিক শিল্পী ইরানি সুলতানা, টিভি শিল্পী অর্পিতা মল্লিক, বাচিক শিল্পী শামিমা আক্তার খান রুনি, ফটোগ্রাফার নাজমুল হক, আলোচিত সঙ্গীত শিল্পী ফারহানা শিল্পী, কোরিওগ্রাফার মাসুদ হাবিব, নাট্য শিল্পী সুমনা সোমা, সঙ্গীত শিল্পী নুজহাত তাবাসসুম, ইন্টারন্যাশনাল ইভেন্ট অর্গানাইজার শাহিন আজাদ ও আরটিভি ইয়াং স্টার অঙ্কিতা মল্লিক।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দীপ্ত টিভির সংবাদ উপস্থাপিকা তানিয়া আফরিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com