1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ফের মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সুপার ক্লাসিকোতে আগামী ৫ সেপ্টেম্বর কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা।

কিছুদিন আগে হয়ে যাওয়া কোপা আমেরিকার ফাইনালের পর এই দুই দল আবার মহারণে মাঠে নামছে। এবারও দুই দলের ম্যাচটি হবে ব্রাজিলে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ৫ সেপ্টেম্বর সাও পাওলোর নিও কুইমিকা স্টেডিয়ামে দুই দলের বাছাই পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ২৮ বছর পর আর্জেন্টিনার ঘরে যায় কোনো শিরোপা। মেসিও তার হাতে পান জাতীয় দলের জার্সিতে প্রথম শিরোপা।

কনমেবলের সর্বশেষ সভায় এই অঞ্চলের বাছাইপর্বের সূচি চূড়ান্ত হয়েছে। ২, ৫ ও ৯ সেপ্টেম্বর ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। ২ সেপ্টেম্বর ভেনুজুয়েলার প্রতিপক্ষ আর্জেন্টিনা। চিলি খেলবে ব্রাজিলের বিপক্ষে। ৫ সেপ্টেম্বর ব্রাজিল আর্জেন্টিনা মহারণ। ৯ সেপ্টেম্বর নেইমারদের প্রতিপক্ষ পেরু। আর্জেন্টিনা খেলবে বলিভিয়ার বিপক্ষে।

প্রসঙ্গত, বাছাই পর্বে ৬ ম্যাচের সবকটি ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com