1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কথা জানিয়ে দেশের বাজারে ফের বাড়ানো হলো ভোজ্যতেলে দাম। খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ৭ টাকা এবং বোতলজাত লিটারপ্রতি ৮ টাকা বাড়ছে। এ ছাড়া পাঁচ লিটারে ৩৫ টাকা এবং পাম তেলে ১৫ টাকা বাড়ছে। আগামীকাল সোমবার থেকে এ দাম কার্যকর হবে।
রোববার বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম হবে ১৬৮ টাকা। আর বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম হবে ৭৯৫ টাকা। এত দিন ছিল ৭৬০ টাকা।

গত মাসে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি আট টাকা পর্যন্ত বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। পরে মন্ত্রণালয় সেই আবেদন যাচাই-বাছাইয়ের নামে প্রায় এক মাস সময় পর এ দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে।

জানতে চাইলে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ সংবাদমাধ্যমে বলেন, আন্তর্জাতিক বাজার দর বিবেচনায় নিয়ে সয়াবিন তেলের দাম কিছুটা সমন্বয় করা হয়েছে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে দেরি করলেও বাজারে সয়াবিন তেলের দাম ঠিকই বেড়ে যায়। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুযায়ী, বর্তমানে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬৫ টাকায়।

সর্বশেষ গত ১৯ অক্টোবর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৭ টাকা বাড়িয়ে ১৬০ টাকা করে মন্ত্রণালয়। এর আগে ২৭ মে সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে ৯ টাকা বাড়ানো হয়। তবে পবিত্র ঈদুল ফিতরের আগে ৩ টাকা ছাড় দেওয়ায় তখন সব মিলিয়ে মূল্য বৃদ্ধি পায় ১২ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, খোলাবাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি বাড়বে ৭ টাকা। তাতে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৪৩ টাকায়। এত দিন আনুষ্ঠানিক দাম ছিল ১৩৬ টাকা। তবে টিসিবির তথ্যানুযায়ী, বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়।

প্রতি লিটার পাম তেলের দাম ১৩৩ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com