1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত নাগরপুরে বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয় নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার:

ফেনীর ৩টি আসনে বিএনপি জয়ী, আবদুল আউয়াল মিন্টু বিপুল ভোটে জয়লাভ—–

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে বিএনপির ৩ জন প্রার্থী বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১ ও ২ আসনের বিএনপির প্রার্থীদের প্রাপ্ত ভোটের চাইতে ৩ আসনের আবদুল আউয়াল মিন্টু বিপুল ভোটে বেসরকারি ভাবে জয়লাভ করেন। ১২ তারিখ বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ফেনী জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস এম কামাল উদ্দিন পেয়েছেন ৮৫ হাজার ৬১৫ ভোট।
ফেনী-১ আসনে মোট ভোটকেন্দ্র ১২১টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ১৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৫ হাজার ৮৯১ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২৬৯ জন।

এর আগে ফেনী-১ আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার মৃত্যুতে এ আসনে বিএনপি থেকে মনোনয়ন দেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক মুন্সী রফিকুল আলম মজনুকে।

ফেনী-২ (সদর আসন) থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জামায়াত জোটের ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জু ৮০ হাজার ০৫৮ ভোট পান।
ফেনী-২ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৬টি এবং মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৭ হাজার ০৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৫ হাজার ৮৮১ জন এবং নারী ভোটার ২ লাখ ১১ হাজার ১৯৪ জন।

এর আগে ফেনী-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক জয়নাল আবদিন ভিপি। তিনি প্রথমবার জাসদ থেকে একবার ও বিএনপি থেকে ২ বার এমপি নির্বাচিত হন।

ফেনী-৩ (দাগনভূইয়া-সোনাগাজী) সংসদীয় আসনে বিএনপির হেভি ওয়েট প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক ১ লাখ ০৮ হাজার ১৬০ ভোট পান।
ফেনী-৩ আসনে মোট ভোটকেন্দ্র ১৬১টি এবং মোট ভোটার সংখ্যা ৫ লাখ ০৮হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ২২৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ৯৬৫ জন।

ফেনী-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়ার মিন্টু। এর আগে এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মাহবুবুল আলম তারা মিয়া ২ বার ও মুহাম্মদ মোশাররফ হোসেন ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ফেনী তিনটি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা বেসরকারি ফলাফল হাতে পেয়ে সাংবাদিকদের বলেন,কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি এবং কে জিতেছে বা হেরেছে তা দেখার বিষয় নয়–! সর্বস্তরের জনগণের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। জনগণের মূল্যবোধকে প্রাধান্য দিয়েই নতুন ফেনী বিনির্মাণে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com