1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত নাগরপুরে বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয় নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার:

নাগরপুরে বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত না হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।

গতকাল ২৬’এপ্রিল রবিবার বিকেলে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রফিজ উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে পরবর্তীতে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগ প্রমাণিত না হওয়ায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাকে পুনরায় সাংগঠনিক সম্পাদক পদে বহাল করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এর আগে, গত ২৫ মার্চ ২০২৬ তারিখে জারি করা এক বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছিল যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ, চাঁদাবাজি, ভূমি দখল এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে রফিজ উদ্দিন বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। তদন্তে সত্যতা না পাওয়ায় আমি পুনরায় দায়িত্বে ফিরতে পেরেছি। দলের প্রতি আমি কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাব।”

নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি বলেন, “দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করি, সবাই ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, “দলীয় প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিএনপি ন্যায় ও শৃঙ্খলার প্রশ্নে আপসহীন। ভবিষ্যতেও যেকোনো অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com