1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

ফুলগাজীতে যৌথবাহিনীর অভিযান ইয়াবা ও গাঁজাসহ ২ জন আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:-ফেনীর ফুলগাজীতে যৌথবাহিনী অভিযানে ৩৩৩ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ ফুলগাজী সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম প্রকাশ সবুজ (৩১) ও তার বড় ভাই আক্কাস উদ্দিন প্রকাশ আকাশ (৩৩) কে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী । তাঁরা দুজনে উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা। ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রাম থেকে তাঁদের দুজনকে আটক করা হয়।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জড়িত থাকায় ৩ শত ৩৩ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করে।

ফুলগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল কালাম জানান, মাদক ব্যবসার অভিযোগে শহীদুল ইসলাম ওরফে সবুজকে গত ১ বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের কোন সদস্য নয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ইয়াবা ও গাঁজাসহ দুজনকে গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুই আসামীকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com