1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে নরওয়ে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিজবিডি ডেস্ক: ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে নর্ডিক দেশ নরওয়ে। বুধবার (২২ মে) নরওয়ের সরকার এই ঘোষণা দেবে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে এই তথ্য দিয়ে জানিয়েছে পাবলিক ব্রডকাস্টার এনআরকে এবং দৈনিক পত্রিকা আফটেনপোস্টেন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রয়টার্সের এই প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে নরওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পাওয়া যায়নি।

আইরিশ সরকারও বুধবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা দেবে বলে জানা গেছে। মঙ্গলবার বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলাতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া এবং মাল্টা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা যে করছে এমন ইঙ্গিত দিয়েছে। দেশগুলো মনে করে, এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধান অপরিহার্য।

মধ্যপ্রাচ্য বুধবার নরওয়ের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী একটি সংবাদ সম্মেলন করবেন। এসময় ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন তারা।

যুক্তরাষ্ট্রের একটি ঘনিষ্ঠ মিত্র দেশ নরওয়ে। নর্ডিক এই দেশটি সাম্প্রতিক দশকগুলোতে বেশ কয়েকটি অনুষ্ঠানে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে শান্তি স্থাপনে সহায়তা করার চেষ্টা করেছে।

গত মাসে প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ার বলেছিলেন, তার দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রস্তুত। তবে দেশটি তখনও স্বীকৃতি দেওয়ার সময় নির্ধারণ করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com