1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

ফিলিস্তিন প্রেসিডেন্টকে চিঠি দিয়েছে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আল-আকসা মসজিদসহ পূর্ব জেরুজালেমে গোলাবর্ষণ ও হত্যাযজ্ঞের ঘটনায় উদ্বেগ প্রকশ করে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ মে) বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের কাছে বিএনপি মহাসচিবের চিঠি হস্তান্তর করা হয়েছে।

ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো চিঠিতে আল-আকসা মসজিদসহ পূর্ব জেরুজালেম এলাকায় সম্প্রতি দখলদার বাহিনীর নিষ্ঠুর হামলায় নারী-শিশুসহ অগণিত ফিলিস্তিনি জনসাধারণের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়।

চিঠিতে বিএনপি মহাসচিব বলেন, এই কঠিন সময় উত্তরণে আল্লাহ রাব্বুল আ‘লামীন যেন আপনাকে শক্তি ও সাহস দান করেন। চিঠিতে বিএনপি মহাসচিব এই বর্বরোচিত হামলায় মাহে রমজানে আল-আকসা মসজিদের পবিত্রতা নষ্ট এবং ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের বসতি থেকে উচ্ছেদ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেন।

বিএনপি মহাসচিব তাঁর চিঠিতে আল-আকসা মসজিদ ও পূর্ব জেরুজালেম এলাকায় নিরাপরাধ মানুষের ওপর গোলাবর্ষণ ও হত্যাযজ্ঞের ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার ভূমিকা পালন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ঘোষণার আলোকে ওই এলাকায় ফিলিস্তিনিদের সকল ধরনের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানান।

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি বিএনপি এবং বাংলাদেশের জনগণের সমর্থনের বিষয়টি ফিলিস্তিনের প্রেসিডেন্টকে প্রেরিত বিএনপি মহাসচিবের চিঠিতে পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com