1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন, অলিম্পিকে ইসরায়েলি প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেললেন না যিনি!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরায়েলের প্রতিদ্বন্দ্বীকে এড়াতে টোকিও অলিম্পিকে নিজের ইভেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন সুদানের জুডো খেলোয়াড় মোহাম্মদ আব্দুর রসুল। এই নিয়ে চলমান অলিম্পিকে দু’জন অ্যথলেট ইসরায়েলি প্রতিদ্বন্দ্বীকে এড়াতে অলিম্পিকের এই ইভেন্ট থেকে সরে দাঁড়ালেন।

ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, সুদানের খেলোয়াড় আব্দুর রসুল পুরুষদের ৭৩ কেজি ওজন বিভাগে ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী তোহার বুটবুলের বিরুদ্ধে খেলায় অনিচ্ছা প্রকাশ করেন। এর আগে গত বৃহস্পতিবার আলজেরিয়ার জুডো খেলোয়াড় ফেথি নুরাইন ইসরায়েলের একই খেলোয়াড়ের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেন। এরইমধ্যে নুরাইন আলজেরিয়ায় ফিরে গেছেন। সোমবার সুদানের আব্দুর রসুলের সঙ্গে তার খেলার কথা ছিল।

অলিম্পিকের ইভেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার মধ্যদিয়ে নুরাইন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, “অলিম্পিকে খেলার জন্য নির্বাচিত হতে তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। কিন্তু এই খেলার চেয়ে ফিলিস্তিনি ইস্যুটি তার কাছে অনেক বেশি বড় বিষয় এবং এই সিদ্ধান্ত অপরিবর্তনযোগ্য।”

নুরাইনের কোচ আমর বিন ইয়াকলিফও বলেছেন, “আমরা এই খেলায় ভাগ্যবান ছিলাম না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রতিদ্বন্দ্বী পড়েছে ইসরায়েলি এবং এ কারণে আমরা নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছি। আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।”

২০১৯ সালে টোকিওতে জুডো বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ইসরায়েলের খেলোয়াড় বুটবুলের বিরুদ্ধে তার ম্যাচ পড়েছিল এবং নুরাইন নিজেকে প্রত্যাহার করে নেন। এছাড়া, ২০১৬ সালের রিও অলিম্পিকে মিসরীয় খেলোয়াড় ইসলাম আল-শাহাবী ইসরায়েলি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com