1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

ফাল্গুনী পূর্ণিমায় হলি-রঙে রঙিন খাগড়াছড়ি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০৪ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : ফাল্গুনী পূর্ণিমা তিথিতে রঙের উচ্ছ্বাসে ভেসেছে পাহাড়ি জনপদ । হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব হলি উপলক্ষে জেলা শহরজুড়ে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ। নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রঙের এ উৎসব পরিণত হয় মিলনমেলায়।

এ বছর জেলা শহরের মাঠে আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয় হলি উৎসবের। পাড়া-মহল্লার গণ্ডি পেরিয়ে আয়োজিত এ উৎসবে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিশু, কিশোর, তরুণ ও প্রবীণরা অংশ নেন। একে অপরকে আবির ও রঙ মাখিয়ে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তারা।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। গান, নৃত্য ও আবৃত্তির পর রঙের খেলায় মেতে ওঠেন সবাই। লাল, নীল, সবুজ ও বেগুনি আবিরের ছোঁয়ায় মুহূর্তেই রঙিন হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। হাসি-আনন্দ আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে পড়ে চারপাশ।

আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি জেলার বিভিন্ন পাড়া-মহল্লাতেও যুগযুগ ধরে চলে আসা এ উৎসব উদযাপিত হচ্ছে। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে রঙের খেলায় মেতে উঠছেন অনেকে।

আয়োজকদের মতে, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে পালিত এই উৎসব সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখছে। ভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে কেবল একটি ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ থাকছে না; বরং এটি হয়ে উঠছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com