1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

ফার্মগেটের মানসী প্লাজার আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: রাজধানীর ফার্মগেটে মানসী প্লাজা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এর আগে, এদিন সকাল ৯টা ২০ মিনিটের দিকে ভবনটির বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, আগুনটি তেমন ভয়াবহ ছিল না। তবে ভবনের বেজমেন্টে প্রচুর ধোঁয়া থাকায় ভেতরে ঢুকতে সময় লেগেছে। এ জন্য আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সময় লেগেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক বলেন, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com