1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব

ফায়ারফাইটার নূরুল হুদার জানাজা সহকর্মীদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : টঙ্গীতে কেমিক্যালের আগুন নির্বাপণে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মোঃ নূরুল হুদার জানাজা সম্পন্ন হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ০৭-০০ ঘটিকার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মোঃ খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
জানাজা অনুষ্ঠানের আগে শহিদ মোঃ নূরুল হুদার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ারফাইটারের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। শহিদ ফায়ারফাইটারের বাবা সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং দোয়ার আবেদন জানান। বক্তব্য শেষে জানাজা আদায় ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।
এরপর জানাজায় অংশগ্রহণকারীগণ শেষবারের মতো সারিবদ্ধভাবে নূরুল হুদার মরদেহ দেখেন এবং শ্রদ্ধা জানান। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ মোঃ নূরুল হুদার লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইলের উদ্দেশে যাত্রা শুরু করে। নিজ গ্রামের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন প্রয়াত ফায়ারফাইটার মোঃ নূরুল হুদার মরদেহ। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com