1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

ফানুস পড়ে রাজধানীতে দুই স্থানে অগ্নিকাণ্ড

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীতে ফানুস পড়ে দুই স্থানে আগুন লেগেছে। ইংরেজী নববর্ষের প্রথম প্রহরে পুরান ঢাকার লালবাগ ও সদরঘাট এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

শনিবার (৩১ ডিসেম্বর) মধ্য রাতে আগুন লাগার সংবাদ পেয়ে উভয় স্থানে ফায়ার সার্ভিস ২টি ইউনিট পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, সদরঘাটের হকার্স মার্কেটের ছাদে ফানুস পড়লে সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায়, কিন্তু এর আগেই আগুন নিভে গিয়েছিল। লালবাগের আগুনও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছার আগে নিভে যায়।

উল্লেখ্য, গতবারের থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর ১০টি স্থানে ফানুস পড়ে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনা যেন আবার না ঘটে এ জন্য ডিএমপি এ বছর ফানুস উড়ানো ও আতশবাজির ওপর নিষেধাক্কা দিয়েছিল। কিন্তু সন্ধ্যার পর থেকে রাজধানীর বেশিরভাগ মানুষকেই এই নিষেধাক্কা মানতে দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com