1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

ফাইনালে মাঠে নামতেই ৬৮ বছরের পুরনো যে রেকর্ড ছুঁলেন মেসি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৭৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকার খেতাব পুনরুদ্ধার করল আর্জেন্টিনা। এর আগে, ১৯৯৩ সালে কোপা তথা বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতার স্বাদ পেয়েছিল তারা।

এবারের কোপা আমেরিকার আসরের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেই এক রেকর্ড গড়েছেন মেসি। কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ৩৪ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

এবারের টুর্নামেন্টের শুরুতে মেসির ম্যাচ সংখ্যা ছিল ২৭টি। এরপর গ্রুপ পর্বে চার, আর নকআউটে দুই ম্যাচে খেলেছেন তিনি। ফাইনালে সপ্তম ম্যাচে নেমেই ৬৮ বছরের পুরনো সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন মেসি। এর আগে, ১৯৫৩ সালে চিলিয়ান সার্জিও লিভিংস্টোনের গড়া কোপা আমিরিকার আসরে ৩৪ ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন মেসি।

এবারের কোপা আমেরিকার আসরে জাতীয় দলের এক সময়ের সতীর্থ হাভিয়ের ম্যাসচেরানোকে পেছনে ফেলেছেন মেসি।ম্যাসচেরানো আর্জেন্টিনার জার্সিতে খেলেছিলেন ১৪৭ ম্যাচ। তাকে পেছনে ফেলে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির।

রবিবার (১১ জুলাই) ক্যারিয়ারের ১৫১তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন তিনি। এছাড়াও মাসচেরানোর আরেকটা রেকর্ড ভেঙেও দিয়েছেন তিনি। কোপা আমেরিকায় নিজের ষষ্ঠ আসরে খেলতে নেমে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ কোপা আমেরিকা খেলার রেকর্ডটা এখন মেসির দখলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com