1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইনালে বরিশালকে কাঁদিয়ে এক রানে জিতল কুমিল্লা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শ্বাসরুদ্ধকর ফাইনালে ফরচুন বরিশালকে মাত্র ১ রানে হারিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের তৃতীয় শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বোলারদের অনবদ্য নৈপুণ্যে ব্যাকফুটে গিয়েও ম্যাচটি জিতেছে ইমরুল কায়েসের দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫১ রান সংগ্রহ করেছিল কুমিল্লা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৫০ রানের বেশি করতে পারেনি বরিশাল। এর মাধ্যমে সাকিবদের স্বপ্ন ভেঙ্গে স্মরণীয় এক জয় পেয়েছে ভিক্টোরিয়ান্সরা।

শেষ ওভারে বরিশালের প্রয়োজন ছিল ১০ রান। শহিদুল ইসলামের করা প্রথম দুই বল থেকে মাত্র ১ রান নিতে পারেন তৌহিদ হৃদয়। পরের বলে মুজিম উর রহমান নেন ১ রান। এরপর ওয়াইড দিয়ে বসেন শহিদুল।

পঞ্চম বলে বল আকাশে তুলে দিয়েছিলেন তৌহিদ হৃদয়। কিন্তু সেটি তালুবন্দী করতে পারেননি তানভীর। শেষ বলে

এর আগে বরিশালের দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মুনিম শাহরিয়ার ও ক্রিস গেইল। চলতি আসরে দারুণ নৈপুণ্য প্রদর্শন করা মুনিম এদিন ব্যাট হাতে ছিলেন চরম ব্যর্থ। আজ রানের খাতাই খুলতে পারেননি তিনি।

তবে মুনিম না পারলেও ফাইনালের আলো নিজের দিকে টেনে নেন এ ম্যাচে একাদশে সুযোগ পাওয়া সৈকত আলী। ২৬ বলে অর্ধশতক পূরণ করা এ ব্যাটার যখন ৫৮ রানে আউট হন, ম্যাচের নিয়ন্ত্রণ তখন অনেকটাই বরিশালের হাতে।

গেইল ৩৩ রানে আউট হওয়ার পর সাকিব ৭ রানে ফিরলে ম্যাচ কিছুটা জমে ওঠে। অবশ্য শেষ পাঁচ ওভারে ৬ উইকেট হাতে রেখে ৩৪ রান প্রয়োজন থাকায় তখনও ফেভারিট ছিল বরিশালই।

নুরুল হাসান সোহান ১৪ ও ব্রাভো ১ রানে আউট হলেও ম্যাচ জিততে বরিশালের তেমন কোনো সমস্যাই হয়নি। শেষ ২ ওভারে জয়ের জন্য দলটির প্রয়োজন ছিল ১৬ রান।

উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি শুরু হয় বিকেল সাড়ে পাঁচটায়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সুনীল নারাইন ও লিটন দাস।

ব্যাট করতে নেমে কুমিল্লার শুরুটা ছিল দুর্দান্ত। মাত্র দুই ওভারে দলটি নেয় ৩৬ রান। তবে তৃতীয় ওভার থেকেই ছন্দপতনের শুরু। লিটন দাস ৪ রানে আউট হওয়ার পর ব্যক্তিগত ৮ রানের মাথায় রান আউট হন মাহমুদুল হাসান জয়।

এর আগে চলতি বিপিএলে টানা দ্বিতীয় ফিফটি পূরণ করেন নারাইন। ২৩ বলে ৫৭ রানে এই ক্যারিবীয় ফেরার পরই ব্যাটিং ধসে পড়ে কুমিল্লা। মাত্র ২৬ রানের মাঝে ৫ উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে দলটি।

এ সময় দলের হাল ধরেন মঈন আলী ও আবু হায়দার রনি। দুজনে মিলে গড়েন ৫৪ রানের জুটি। শেষ ওভারে রান আউট হওয়ার আগে মঈন করেন ৩৮ রান। রনি সাজঘরে ফেরেন ১৯ রানে।

বরিশালের হয়ে মুজিব উর রহমান ও শফিকুল ইসলাম দুটি এবং সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো ও মেহেদী হাসান রানা একটি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com