1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

ফরিদপুরের গণসমাবেশ মঞ্চে মির্জা ফখরুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চে এসে পৌঁছেছেন প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে তিনি মঞ্চে এসে পৌঁছান। তার সাথে গণসমাবেশ মঞ্চে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে বেলা ১১টা ০৫ মিনিটে এই গণসমাবেশ পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।

সকালে সভা শুরুর পর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশে সভাপতিত্ব করছেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি।

ফরিদপুরের এই গণসমাবেশকে কেন্দ্র করে শহরের রাজবাড়ি রাস্তার মোড় থেকে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শহরের উপকণ্ঠে কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউটশন মাঠে বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ হচ্ছে আজ।

সমাবেশকে কেন্দ্র করে মাঠে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন। পায়ে হেঁটে, ট্রাক, পিকআপসহ বিভিন্নভাবে তারা সমাবেস্থলে আসছেন। নেতাকর্মীদের পদচারণা আর মুহূর্মুহূ স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হচ্ছে। সমাবেশের আগে তিন দিন ধরে সমাবেশস্থলে যোগ দেয়া শুরু করেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com