1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

প্রেমের টানে অস্ট্রিয়ান যুবক দিনাজপুরে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৪৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে দিনাজপুরে এসেছেন অস্ট্রিয়ান নাগরিক অ্যাড্রিয়ান বারিসো নিরা নামে এক যুবক। মঙ্গলবার (৯ আগস্ট) রাতে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে ধুমধামে বিয়েও করেছেন নুসরাত জাহান রুম্পা নামে প্রেমিকাকে। খবর পেয়ে তাদের দেখতে ভিড় করছেন মানুষ।

গত রোববার (৭ আগস্ট) বাংলাদেশে আসেন অ্যাড্রিয়ান বারিসো নিরা। পরদিন ঢাকা থেকে দিনাজপুরে যান তিনি।

স্থানীয়রা জানান, ২০১৯ সালে অ্যাড্রিয়ানের সঙ্গে আমেরিকায় দেখা হয় দিনাজপুরের উপশহরের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে নুসরাত জাহান রুম্পার। পরে ফেসবুকসহ নানান সামাজিক মাধ্যমে তাদের কথা হয়। ২০২০ সালে তারা বিয়ে করার জন্য সম্মত হলেও করোনায় সেটি পিছিয়ে যায়। পরে অ্যাড্রিয়ান দেশে এসে বিয়ে করেন।

এ বিষয়ে রুম্পা বলেন, মনের দিক দিয়ে অনেক ভালো মানুষ অ্যাড্রিয়ান। তার ব্যবহার খুবই ভালো। আমরা যেন সারাজীবন এভাবে একসঙ্গে থাকতে পারি সেজন্য দোয়া করবেন। আমাকে তার দেশে নিয়ে যেতে চায় সে। এতে প্রায় ছয় মাসের মতো সময় লাগবে।

অ্যাড্রিয়ান বলেন, ২০১৯ সালে তাকে এক ঝলক দেখেছিলাম। এরপর দীর্ঘ চার বছর ধরে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে দেখেছি তার থেকেও অনেক ভালো। এদেশের প্রকৃতি ও মানুষ খুব ভালো। খাবার সুস্বাদু। স্ত্রীকে আমার দেশে নিয়ে যেতে চাই।

অ্যাড্রিয়ান বারিসো নিরা অস্ট্রিয়ার হিয়ানার বাসিন্দা। পেশায় তিনি একজন প্রকৌশলী। একটি নির্মাণকারী প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি মুসলিম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com