1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে ‘রাজকুমার’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মাল্টিপ্লেক্সের পাশাপাশি ঈদ উপলক্ষে সারাদেশের সিঙ্গেল স্ক্রিনে মহাসমারোহে চলছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’। মুক্তির প্রথমদিনে মাল্টিপ্লেক্সে রাজকুমারের সব শো হাউজফুল হয়েছে। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টজন।

ওমাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গেল স্ক্রিনগুলোতেও খোঁজ নিলে জানা যায়, ঈদের দিন একচেটিয়া আধিপত্য দেখাচ্ছে শাকিবের রাজকুমার। ঢাকার মধুমিতা, কিশোরগঞ্জের কুলিয়ারচর, চট্টগ্রাম সদর, দিনাজপুরের হল মালিকদের সঙ্গে আলাপ করলে তারা জানান, প্রথমদিনে দর্শকদের আশানুরূপ সাড়া পেয়েছেন। সেইসাথে শো হাউজফুল গেছে।

এদিকে এবার ঈদে ‘লিপস্টিক’ নামে আরও একটি সিনেমা মুক্তি পায়। প্রযোজনা প্রতিষ্টানের ধারণা ছিল, প্রেক্ষাগৃহ প্রাপ্তির দিক দিয়ে শাকিব খানের রাজকুমারের পর ২ নম্বর অবস্থান হবে ‘লিপস্টিক’ ছবির। ঢালিউডের সবচেয়ে প্রভাবশালী তারকা শাকিব খানের পরের অবস্থান হবে তার। সেটা হয়নি। মাত্র ৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। তবে যে হলগুলোতে মুক্তি পেয়েছে সেখানে সিনেমাটি দেখার পর দর্শকরা প্রশংসায় ভাসাচ্ছেন সিনেমাটির নায়ক-নায়িকাকে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা চেরি। তার সঙ্গে রয়েছেন আদর আজাদ।

দর্শকদের ভাষ্য, দুর্দান্ত চিত্রনাট্য আর ঠাসা সাসপেন্সে ভরপুর গল্পের ছবি লিপস্টিক। পুরোপুরি কমার্শিয়াল ঘরাণার ছবি। এক কথায় পয়সা উসুল সিনেমা। এদিকে সিনেমাটি প্রথম সপ্তাহে হল কম পেলেও দ্বিতীয় সপ্তাহে হল অনেক বাড়বে বলে মন্তব্য করেছেন হল মালিক ও প্রদর্শক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেনে উজ্জল। তিনি বলেন, প্রথম দিনেই লিপস্টিক সিনেমার প্রশংসা উঠেছে। শাকিব খানের রাজকুমারের পর সিঙ্গেল স্ক্রিনের একমাত্র পয়সা উসুল সিনেমা লিপস্টিককেই মনে হচ্ছে। তাই আমার বিশ্বাস দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ হল পাবে লিপস্টিক।

লিপস্টিক ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com