1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

প্রাথমিক শিক্ষক নিয়োগে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার-২০২০-এর ফলাফল পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করার কথা থাকলেও তা হচ্ছে না। বরং আরও দুই সপ্তাহ পিছিয়েছে ফল ঘোষণার দিনক্ষণ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৪ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সোমবার (২৮ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী- ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মাহবুবুর রহমান তুহিন জানান, ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই এবং চূড়ান্ত করে ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।

এর আগে বলা হয়েছিল নভেম্বরের শেষ সপ্তাহে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হবে। কিন্তু জটিলতার অবসান না হওয়ায় এবং পদ বাড়ানোর আন্দোলনের কারণে নভেম্বরে এই ফল প্রকাশ হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন আবেদন করেন। করোনায় আটকে থাকার পর চলতি বছর ধাপে ধাপে পরীক্ষা নেওয়া হয়। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়। ধাপে ধাপে মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com