1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে ডিপজল-সেলিম খান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৩৭ বার দেখা হয়েছে
প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে ডিপজল-সেলিম খান
একসঙ্গে নির্বাচনের মাঠে নামছেন ডিপজল-সেলিম খান!

বঙ্গনিউজবিডি ডেস্ক : দীর্ঘদিন ধরেই নেতৃত্বহীন চলচ্চিত্রের মাদার সংগঠন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ২১ মে সংগঠনটির নির্বাচন হবে।

শোনা যাচ্ছে, চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির এবারের নির্বাচনে জোট বেঁধেছেন সময়ের সবচেয়ে বেশি অর্থ লগ্নীকারী দুই প্রযোজক।

তারা হলেন- চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল এবং শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তবে এখনও তারা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।

এদিকে এবারের নির্বাচনে ডিপজল ও সেলিম খানের জোট বাঁধার ইঙ্গিত দিয়েছেন নির্মাতা শামিম আহমেদ রনি।

বুধবার (২৩ মার্চ) দুপুরে ফেসবুকে ডিপজল ও সেলিম খানের একসঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রে নতুন ইতিহাসের অপেক্ষা এবার…। ডিপজল ভাই + সেলিম ভাই।’

প্রসঙ্গত, এর আগে গত ২ মার্চ বিএফডিসির জহির কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন হলে এক জরুরি বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। ইতোমধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ও মো. আমিনুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com