1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

প্রবীণ দিবসে ভালো খাবার পেলেন বৃদ্ধাশ্রমের প্রবীণেরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বছরের বেশিরভাগ সময় ডাল-ভাত খেয়ে কাটাতে হয় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইশুর বৃদ্ধাশ্রমে ২৩ জন আশ্রিত প্রবীণদের। মাঝেমধ্যে ভালো খাবার পরিবেশ হলে সেদিন যেন তাদের মধ্যে খুশির বন্য বয়ে যায়।

এসব প্রবীণদের কথা চিন্তা করে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইশুর বৃদ্ধাশ্রমে ২৩ জন আশ্রিত প্রবীণের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে।

শুক্রবার দুপুরে সমাজসেবক খালিদ হোসেন লেবুর পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে থাকা ২৩ জন আশ্রিত প্রবীণকে এসব খাবার পরিবেশন করা হয়।

পরিবেশনকৃত রান্না করা খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, মাছ, মাংস ও মিষ্টি। এছাড়া আশ্রিতদের জন্য এক মাসের শুকনো খাবার দেয়া হয়। পরে খাবার পরিবেশন ও বদ্ধাশ্রম পরিদর্শ করেন খালিদ হোসেন লেবু। এ সময় সমাজসেবক বিশ্বজিত রায়, সরকারি এসকে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাঈদী হাসানসহ গণ্যমান্য বক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে হাইশুর বৃদ্ধাশ্রমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন এবং বিকালে খেলাধুলা অনুষ্ঠিত হয়।

খালিদ হোসেন লেবু বলেন, হাইশুর বৃদ্ধাশ্রমে ২৩ জন প্রবীণ আশ্রিত রয়েছেন। এখানে হিন্দু বা মুসলিম নয়, সম্প্রদায়িকতার উর্দ্ধে থেকে সকলকে আশ্রয় দেয়া হয়েছে। অন্তত একটি দিন যাতে প্রবীণরা ভালো খাবার খেতে পারেন সেজন্য এই আয়োজন করেছি। এসব প্রবীণের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com